নুরাল পাগলার দরবারে হামলার ৬৮ দিন পর আদালতে মামলা - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নুরাল পাগলার দরবারে হামলার ৬৮ দিন পর আদালতে মামলা

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার দরবারে হামলার ৬৮ দিন পর অবশেষে আদালতে মামলা হয়েছে। নিহত নুরাল পাগলের শ্যালিকা শিরিন বেগম বাদী হয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গোয়ালন্দ আমলী আদালতে এ অভিযোগ দায়ের করেন।

মামলায় ৯৬ জনকে চিহ্নিত আসামি এবং অজ্ঞাত আরও ৪০০–৫০০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার আইনজীবী মো. শরিফুল ইসলাম।

গত ৮ সেপ্টেম্বর রাতে দরবারে হামলা ও রাসেল মোল্লা হত্যার অভিযোগে নিহত রাসেলের বাবা, দেবগ্রাম ইউপির সাবেক সদস্য আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

সেই মামলায় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়। পুলিশ ওই মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া পুলিশ সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৬ সেপ্টেম্বর এসআই সেলিম মোল্লা বাদী হয়ে আরও একটি মামলা করেন। এতে ৩ হাজার সাড়ে ৩ হাজার জন অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত, ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দ বাজারের শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি ও তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ থেকে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি নুরাল পাগলার দরবারে হামলা চালায়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে দফায় দফায় হামলা, ভাঙচুর, লুটপাট। হামলাকারীরা শরিয়তবিরোধী দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলের লাশ কবর থেকে তুলে ঢাকা–খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে নিয়ে পুড়িয়ে ফেলে। হামলায় ১০–১২ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়ি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি।

হামলায় আহত হয়ে নিহত হন রাসেল মোল্লা, তিনি দেবগ্রাম ইউনিয়নের ঝুটুমিস্ত্রি পাড়ার আজাদ মোল্লার ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০