নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল- মির্জা ফখরুল - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নুরকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল- মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নুরকে যে আঘাত করা হয়েছে, তা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে- এটা স্পষ্ট। তিনি আগের তুলনায় কিছুটা সুস্থতার দিকে গেলেও এখনো সংকটজনক অবস্থায় আছেন। শরীরের যে স্থানগুলোতে আঘাত লেগেছে, সেগুলো অত্যন্ত গুরুতর। তার মস্তিষ্কেও আঘাত ও রক্তক্ষরণ হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি, সবকিছু সঠিকভাবে চলছে। এখানে কিছুদিন বিশ্রামের পর তাকে বাইরে নিয়ে গিয়ে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে খেতে পারছেন না, পাইপের মাধ্যমে তরল খাদ্য গ্রহণ করতে হচ্ছে। তার সুস্থ হতে সময় লাগছে এবং পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য তাকে দেশের বাইরে নেওয়া দরকার।

মির্জা ফখরুল আরও বলেন, অভ্যুত্থানের পরেও যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতাদের ওপর এভাবে হামলা চালায়, তবে সাধারণ মানুষের ওপর তারা কী করছে তা সহজেই অনুমান করা যায়। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি জোর দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, তা দ্রুত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নূরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানো জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০