নিয়োগ অনিয়মের বিরুদ্ধে কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি, পরীক্ষা বাতিল দাবিতে মানববন্ধন - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
২০ নভেম্বর ২০২৫, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগ অনিয়মের বিরুদ্ধে কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি, পরীক্ষা বাতিল দাবিতে মানববন্ধন

কুষ্টিয়ায় মাথা চাড়া দিয়ে উঠেছে অনিয়মের দৌরাত্ম্য। সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা—যে পরীক্ষায় হাজারো তরুণ-তরুণীর স্বপ্ন গাঁথা ছিল—সেই স্বপ্নই নাকি ভেঙে চুরমার হয়ে গেছে দুর্নীতি আর প্রভাবশালীদের পায়ের তলায়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১২ টার সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বঞ্চিত চাকরিপ্রার্থী, শিক্ষিত তরুণ-তরুণী, সাধারণ মানুষসহ গণধিকার পরিষদের নেতাকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা
গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি প্রার্থী আব্দুল খালেক,কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাশেদুজ্জামান, সিনিয়র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌকির আহমেদ, কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের
আহ্বায়ক )মোঃ জিলহজ খান, কুষ্টিয়া পৌর গণঅধিকার পরিষদের সভাপতি এম এ শাহেদ ভিপি রঞ্জু, যুব অধিকার পরিষদ কুষ্টিয়ার সদর উপজেলার সদস্য সচিব মোঃ আশিক বিল্লাহ , পৌর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ,
ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার দপ্তর সম্পাদক
সাকিব হুসাইন, সদর উপজেলা গণঅধিকার পরিষদের
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুফান।

মানববন্ধনে বক্তারা বলেন—সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষা ছিল দুর্নীতি ও অনিয়মে ছিন্নভিন্ন। প্রভাবশালী মহল নাকি আগেই ঠিক করে রেখেছিল কারা নিয়োগ পাবে, কারা বাদ যাবে। মেধা, যোগ্যতা, দক্ষতা—এসব এখানে কেবলই উপহাস।

গণধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন—কুষ্টিয়াতে দুর্নীতিবাজের জায়গা হবে না—সে যত বড় শক্তিশালীই হোক না কেন। যিনি ডিসি ছিলেন, তিনি যদি আরও কয়েকদিন থাকতেন—এই কুষ্টিয়াই তিনি বেচে দিতেন। তার বক্তব্যে উপস্থিত জনতার ভেতরে চাপা ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১০

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৪

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৫

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৬

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৭

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৮

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

১৯

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

২০