‘নিষিদ্ধ এলাকায়’ দেখা দিল রহস্যময় নীল রঙের লোমশ কুকুর - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘নিষিদ্ধ এলাকায়’ দেখা দিল রহস্যময় নীল রঙের লোমশ কুকুর

ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে চিহ্নিত ‘নিষিদ্ধ এলাকায়’ দেখা মিলেছে একদল নীল রঙের লোমশ কুকুরের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের ছবি, যা শেয়ার করেছে ‘ডগস অব চেরনোবিল’ নামের একটি সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন ধরে চেরনোবিল এলাকায় থাকা কুকুরগুলোর যত্ন নিচ্ছে।

১৯৮৬ সালের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার পর যে পোষা প্রাণীগুলো পরিত্যক্ত হয়েছিল, এই কুকুরগুলো তাদেরই বংশধর। তারা এখন চেরনোবিল এক্সক্লুশন জোন বা নিষিদ্ধ এলাকায় টিকে থাকার প্রতীক হয়ে উঠেছে। এই এলাকাটি এখন বন্যপ্রাণীর জন্য আশ্রয়স্থল, কারণ মানুষের বসবাস নেই সেখানে।

সংগঠনটি জানায়, তারা প্রায় ১৮ বর্গমাইল জুড়ে থাকা এলাকায় ৭০০টিরও বেশি কুকুরের যত্ন নেয়। এসব কুকুরকে তারা খাবার, চিকিৎসা ও আশ্রয় দিয়ে থাকে।

সম্প্রতি নিয়মিত চিকিৎসা ও বন্ধ্যাকরণ কার্যক্রম চলাকালীন তিনটি কুকুরের শরীরে উজ্জ্বল নীল লোম দেখা যায়। সংগঠনটি জানায়, স্থানীয়রা এক সপ্তাহ আগেও কুকুরগুলোকে স্বাভাবিক অবস্থায় দেখেছিলেন। হঠাৎ এমন রঙ পরিবর্তনে তারা বিস্মিত।

সংগঠনটি এক পোস্টে জানায়, আমরা এখনো নিশ্চিত নই কেন এমন হয়েছে। আমরা তাদের ধরার চেষ্টা করছি যাতে পরীক্ষা করে জানা যায় আসলে কী ঘটছে। সম্ভবত তারা কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসেছে।

বিজ্ঞানীরাও এই ঘটনায় রহস্য খুঁজছেন। তাদের ধারণা, কুকুরগুলো হয়তো কোনো শিল্প কারখানার রাসায়নিক বা ভারী ধাতুর সংস্পর্শে এসেছে। এ কারণেই লোমের রঙ নীল হতে পারে। গবেষকেরা ইতিমধ্যে কুকুরগুলোর লোম, ত্বক ও রক্তের নমুনা সংগ্রহ শুরু করেছেন।

যদিও এই অস্বাভাবিক রঙ অনেকের মনে আতঙ্ক তৈরি করেছে, সংগঠনটি জানিয়েছে, ‘কুকুরগুলো খুবই চঞ্চল ও সুস্থ আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০