নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি, নির্বাচনী তপশিল ঘোষণা ডিসেম্বরে - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ অগাস্ট ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার চিঠি, নির্বাচনী তপশিল ঘোষণা ডিসেম্বরে

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। চিঠিতে নির্বাচনের সময় হিসেবে ফেব্রুয়ারি মাসের পাশাপাশি রোজা শুরুর আগেও উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

গতকাল বুধবার ইসি কার্যালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে পাঠানো চিঠিতে ‘উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের’ জন্য অনুরোধ জানান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

এর আগের দিন মঙ্গলবার ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেবেন বলে জানান।

প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর গতকাল দিনভর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ভোট গ্রহণের দুই মাস আগে আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করবে ইসি। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও কমিশনের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। কমিশনের প্রতি জনমনে আস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী কয়েক মাসে পরিস্থিতির আরও উন্নতি হবে। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চান বলেও জানান তিনি।

এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক ওঠে। ফলে এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে বলে মনে করছেন ইসি কর্মকর্তারা। সিইসি বলেন, নির্বাচনকে আয়নার মতো পরিষ্কার করতে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যেন কারও কোনো প্রশ্ন না থাকে, সে ব্যবস্থাই করা হবে।

কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ। তবে আওয়ামী লীগ সমর্থকরা ভোট দিতে পারবেন।

ইসি কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার লক্ষ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় নির্বাচনে সাধারণত তপশিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিনের মধ্যে ৪৫ দিনের মতো সময় রাখা হয়। এবার কিছুটা সময় বেশি রাখা হতে পারে। এ জন্য অক্টোবরের মধ্যেই প্রস্তুতিমূলক সব কার্যক্রম গুটিয়ে আনাতে চাইছে তারা। তবে ভোটের তারিখ ঘোষণার আগে সার্বিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক মাস ধরে সংলাপে বসার পরিকল্পনাও রয়েছে ইসির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১০

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১১

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১২

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৩

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৫

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৬

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৭

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৮

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৯

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

২০