নাশকতার পরিকল্পনার অভিযোগে সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১১ নভেম্বর ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাশকতার পরিকল্পনার অভিযোগে সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা, সাভার-আশুলিয়া এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যা ও দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আকাশ হোসেন যুবকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে সাভারের রেডিও কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।
গ্রেফতার আকাশ হোসেন যুব (২৬) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার উত্তর বালুরখন্দ এলাকার আক্তার হোসেনের ছেলে। সে নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ৪নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের অনুসারী।

পুলিশ জানায়, গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের রেডিও কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সাভার-আশুলিয়া এলাকায় আন্দোলনকারীদের গুলি করে হত্যা, দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তার ব্যাপক ভূমিকা রয়েছে বলে সে স্বীকার করেছে। তাকে জিজ্ঞাসাবাদে দেশব্যাপী নাশকতার অংশ হিসেবে পেশাদার ভাড়াটে অপরাধীদের দিয়ে সাভার ও আশুলিয়ায় বিশৃঙ্খলার পরিকল্পনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ হোসেন যুবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাভার ও আশুলিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, গুলি করে হত্যা ও সরকারবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতা সৃষ্টির পরিকল্পনার একাধিক অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সে অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০