নাশকতার দুই মামলা থেকে ফখরুল-আব্বাসসহ ১০৬ জনকে অব্যাহতি - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাশকতার দুই মামলা থেকে ফখরুল-আব্বাসসহ ১০৬ জনকে অব্যাহতি

ঢাকার দুই থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহসহ ১০৬ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

সোমবার ঢাকার হাকিম ও জজ আদালতের দুই বিচারক তাদের অব্যাহতির আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ জানান।

এর মধ্যে ২০১৯ সালে ‎ঢাকার শাহবাগ থানা এলাকায় যানবাহন পোড়ানোর মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মির্জা ফখরুল, মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭৭ জনকে অব্যাহতির আদেশ দেন মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ।

অব্যাহতি পাওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপি নেতা সাইফুল আলম নীরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।

মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাই কোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির দিন ছিল। আগের দিন ১১ ডিসেম্বর শাহবাগ থানাধীন বার কাউন্সিলের নির্মাণাধীন প্রধান ফটকের সামনে ‘দুষ্কৃতকারীরা’ মোটরসাইকেলসহ যানবাহনে অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করে।

জামিন শুনানির রায়কে ‘প্রভাবিত করার লক্ষ্যে এবং বিচার বিভাগকে চাপ প্রয়োগের জন্য’ মোটরসাইকেলে অগ্নিসংযোগ করার অভিযোগে মামলাটি দায়ের করেন শাহবাগ থানার এসআআ শামছুর রহমান।

তদন্ত শেষে চলতি বছরের ১০ মে ৭৭ জনকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। সেই প্রতিবেদন আমলে নিয়ে সোমবার আসামিদের অব্যাহতির আদেশ দিল আদালত।

এদিকে রমনা থানার নাশকতা মামলায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ, জাকির হোসেন জুয়েল তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের অব্যাহতির আদেশ দেয়।

অব্যাহতি পাওয়া অপর আসামিদের মধ্যে আরো আছেন—বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ রমনা থানাধীন শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। সেসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

ওই ঘটনায় রমনা থানা পুলিশের এসআই মো. আশফাক রাজীব হাসান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পরে ২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

সেই অভিযোগপত্রে আপত্তি জানিয়ে অব্যাহতির আবেদন করেছিল আসামিপক্ষ। আদালত তা মঞ্জুর করে আসামিদের অব্যাহতি দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০