নারী অপহরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী অপহরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে নারী অপহরণ মামলায় লিয়াকত উল্লাহ লুসান নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে বদরগঞ্জ থানা পুলিশ। ওই বিএনপি নেতা উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক। গ্রেফতার লিয়াকত উল্লাহ গোপালপুর শ্যামপুর স্টেশনপাড়া গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।

জানা যায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রোববার (৩ নভেম্বর) বিকেল ৪টায় গোপালপুর ইউনিয়নের স্থানীয় এক বিদ্যালয় থেকে শিক্ষিকা বাড়ি ফেরার পথে গোপালপুর বটেতল নামক জায়গায় লিয়াকত উল্লাহ সহ ৭-৮ জন জোরপূর্বক মারধর করে মাইক্রোবাসে তুলে নেন। ওই মাইক্রোতে শিক্ষিকা গুরুতর আহত হলে তার চিৎকার করেন। পরে তাকে পদাগঞ্জ বাজারের পাশে মাইক্রো থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বদরগঞ্জ থানায় এসে অজ্ঞাত পাঁচজনসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। সেই মামলায় বিএনপি নেতা লিয়াকত উল্লাহকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতার করে পুলিশ।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জানান, লিয়াকত উল্লাহ লুসানকে পুলিশ গ্রেফতার করেছে বিষয়টি আমি জানতে পেরেছি। কি কারণে গ্রেফতার করেছে আমার জানা নেই। জেনে বলতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক মুঠোফোনে বলেন, লিয়াকত উল্লাহ লুসান গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের বিষয় আমার জানা নেই। আমি বাইরে ছিলাম।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, শিক্ষিকাকে অপহরণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০