নারায়ণগঞ্জে গভীর রাতে ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৫ - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১ নভেম্বর ২০২৫, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে গভীর রাতে ছাত্রলীগের মশাল মিছিল, আটক ৫

নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০), মো. অনিক আহমেদ অনিন (২১) ও মো. আবির (১৫)।

পুলিশ জানায়, গভীর রাতে অন্ধকারে ছাত্রলীগের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী ব্যানার ও মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন। এসময় মিছিলকারীরা পালিয়ে যাওয়ার সময় পাঁচজনকে আটক করে তারা থানা পুলিশের কাছে দেন।

শনিবার (১ নভেম্বর) সকালে সংবাদমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

তিনি বলেন, রাতের অন্ধকারে মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচজনকে আটক করে তাদের থানায় আনা হয়। ঘটনাস্থলে আওয়ামী লীগের ব্যানার পড়ে ছিল। ধারণা করা হচ্ছে তারা রাতের অন্ধকারে নাশকতার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে ইতোপূর্বে কোনো মামলা আছে কিনা সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা তাদের রেকর্ড খতিয়ে দেখছি এবং আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

১

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

২

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৩

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৪

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৫

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৬

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৭

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৮

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৯

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১০

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১১

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১২

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৩

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৪

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৫

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৬

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৭

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৮

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৯

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

২০