দৌলতপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান- ৮ লাখ টাকা জরিমানা। - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
৭ জানুয়ারী ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান- ৮ লাখ টাকা জরিমানা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার দিনব্যাপী অভিযানে দৌলতপুর উপজেলায় ৩টি অবৈধ ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে পরিবেশ ও জনসাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় ১টি ইটভাটা আংশিক ভেঙে দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

এসময় কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট জনাব মোঃ হাবিবুল বাসার, পরিদর্শক (প্রসিকিউটর) জনাব নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মচারীবৃন্দসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই এসব ভাটা পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।
এ সময় দৌলতপুর কোলদিয়াড় মাজদিয়ার এমজিবি ব্রিকস ২ লক্ষ ৫০ হাজার টাকা, জয়রামপুর, কল্যানপুর এমএমজে ব্রিকস ৩ লক্ষ টাকা, চকমাদিয়া কামালপুর এলএবি ব্রিকস ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে। পরিবেশ অধিদপ্তর জানায়, কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০