দেশে ফিরলেন ভারতে উদ্ধার ১২ নাবিক - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
১৮ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে ফিরলেন ভারতে উদ্ধার ১২ নাবিক

আট মাস পর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশি নাবিক।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে ট্রাভেল পারমিটের মাধ্যমে পশ্চিমবঙ্গের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করে। পরবর্তীতে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর সহায়তায় ১২ নাবিককে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

১২ নাবিক হলেন- বাগেরহাট জেলার সদর থানার চেয়ার গ্রামের আরজ আলী শেখের ছেলে রাজিব শেখ (২৭), চিতলমারীর থানার বাবুগঞ্জ বাজারের বেতবুনিয়া বোয়ালিয়া গ্রামের ইমদাদুল শেখের ছেলে শরিফুল শেখ (২০), একই এলাকার হুমায়ন শেখের ছেলে বাপ্পি শেখ (১৮), ফকিরহাট থানার শুভদিয়া এলাকার ছোট শুভদিয়া গ্রামের মৃত মোক্তার সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪৪), মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পানিঘাটা এলাকার মাশাখৈল গ্রামের মিকাইল ফকিরের ছেলে মিহাত ফকির (২২), একই এলাকার আকরাম ফকিরের ছেলে তরিকুল ইসলাম (২৯), নড়াইল জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া কালিগঞ্জ এলাকার লাহুরিয়া পশ্চিমপাড়ার আবুল হোসাইন মোল্লার ছেলে শাওন মোল্লা (২৫), একই এলাকার মাহাবুবুর রহামানের ছেলে মো. জিহাদ মোল্লা (২৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ফুকরা এলাকার কুরালিয়া গ্রামের হাবিবুর শেখের ছেলে আল আমিন শেখ (৩২), একই এলাকার শের আলীর ছেলে সাগর হোসেন (২৬), যশোর জেলার সদর থানার কচুয়া এলাকার কচুয়া সাতঘরিয়া পাড়ার মৃত মহিউদ্দিন শেখের ছেলে জসীমউদ্দীন শেখ (৫৩) ও নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা এলাকার ইদ্রিস শেখের ছেলে আহাদ শেখ (২৬)।

জানা যায়, ২০২৫ সালের ৩১ জানুয়ারি নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই ‘এমভি সি ওয়ার্ল্ড’ নামে একটি জাহাজ ভারতে গমনকালে পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার সাগর থানার ঘোড়ামারি দীপ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটি ডুবে গেলে ভারতীয় সাগর থানা পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাই স্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়।

প্রায় আট মাস সেখানে থাকার পর দুই দেশের সরকারের সমন্বয় ও কূটনৈতিক প্রচেষ্টায় তারা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পেলেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইন্সপেক্টর তাজুল ইসলাম জানান, ভারতের সাগর উপকূলে উদ্ধার ১২ বাংলাদেশি নাবিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের কাছে পাঠানো হয়। ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে পাঠানো হবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর এসব বাংলাদেশি নাগরিক নিরাপদে ফিরে আসায় আমরা আনন্দিত। সব আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১০

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৪

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৫

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৬

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৭

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৮

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

১৯

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

২০