দেশে প্রথমবার অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ অক্টোবর ২০২৫, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে প্রথমবার অনুষ্ঠিত হলো ইএইচএ-এইচএসবি হেমাটোলজি টিউটোরিয়াল

ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (ইএইচএ) এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হেমাটোলজি টিউটোরিয়াল শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। গত ৩ ও ৪ অক্টোবর রাজধানীর স্থানীয় একটি হোটেলে দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ বৈজ্ঞানিক সম্মেলনে ১৫ জন আন্তর্জাতিক ও ২১৩ জন স্থানীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

এই সম্মেলনে হেমাটোলজিক্যাল নানা রোগ, বিশেষ করে মাইলয়েড ও লিমফয়েড ম্যালিগন্যান্সি, বি সেল ও টি/এনকে সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা, একিউট ও ক্রনিক লিউকেমিয়ার সর্বশেষ অগ্রগতি ও আধুনিক চিকিৎসা কৌশল নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞরা এসব জটিল রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা ও রোগীর জীবনমান উন্নয়নে কার্যকর কৌশল তুলে ধরেন।

বৈজ্ঞানিক সেশনগুলো পরিচালনা করেন ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞরা। স্থানীয় বিশেষজ্ঞরা জটিল ক্লিনিক্যাল কয়েকটি কেস উপস্থাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য শিক্ষামূলক ইন্টারেক্টিভ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. মো. আদনান হাসান মাসুদ এবং ইউরোপীয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। শেষে দেশীয় গানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে রক্তের ক্যানসার ও অন্যান্য হেমাটোলজিক্যাল রোগের হার উদ্বেগজনক হারে বাড়ছে। সঠিক সময়ে রোগ শনাক্ত করে আধুনিক চিকিৎসা প্রোটোকল প্রয়োগ করলে রোগীদের বেঁচে থাকার হার বাড়বে। আন্তর্জাতিক মানের রক্তরোগ বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর এই ধরনের টিউটোরিয়াল তরুণ চিকিৎসক ও বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, উন্নত দেশে যে ধরনের চিকিৎসা সুবিধা ও থেরাপি পাওয়া যায়, বাংলাদেশেও সেসব সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া জরুরি। আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশীয় দক্ষতার সমন্বয় হেমাটোলজিক্যাল রোগীদের জন্য উন্মোচিত হবে নতুন দিগন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০