দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণধিকার পরিষদের আব্দুল খালেক - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রুমন ইসলাম, কুষ্টিয়া:
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণধিকার পরিষদের আব্দুল খালেক

কুষ্টিয়া জেলায় গণঅধিকার পরিষদ–এর সাধারণ সম্পাদক আব্দুল খালেক দীর্ঘদিন রাজপথের আন্দোলন–সংগ্রামে সক্রিয় থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।
গত ডিসেম্বরের ৮ তারিখ বেলা তিনটের সময় হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। তবে বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানা গেছে।

সাম্প্রতিক এক বক্তব্যে আব্দুল খালেক বলেন, তিনি নুরুল হক নূর–এর আদর্শে অনুপ্রাণিত একজন কর্মী। তিনি মনে করেন, “এটি শুধু ভিপি নূরের বিজয় নয়, এটি পুরো বাংলাদেশ–এর মানুষের বিজয়।”তার এই বক্তব্যে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন—যেন তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, আব্দুল খালেকের সুস্থতা দল ও সাধারণ মানুষের জন্য ইতিবাচক বার্তা নিয়ে এসেছে এবং তার ফিরে আসা আন্দোলনকে আরও বেগবান করবে বলে তারা আশাবাদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০