দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রথম চালানে রপ্তানি সাড়ে ৩৭ টন ইলিশ - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রথম চালানে রপ্তানি সাড়ে ৩৭ টন ইলিশ

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে প্রথম চালানে সাড়ে ৩৭ টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮টি ট্রাকে এসব ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছায়।

বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বন্দর সূত্র জানায়, ভারতের কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল—এ চালানে ইলিশ আমদানি করেছে।

অন্যদিকে বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান—সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস ট্রেডার্স ও লাকী ট্রেডিং—এ চালানে ইলিশ রপ্তানি করে। মোট রপ্তানি হয়েছে ৩৭ টন ৪৬০ কেজি।

যদিও ইলিশ রপ্তানি নিষিদ্ধ, তবে দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ৩৭টি প্রতিষ্ঠান এ অনুমোদন পেয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টিকে ৩০ টন করে ৭৫০ টন, ৯টিকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে মোট ৪০ টন রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে শুরু হচ্ছে দুর্গাপূজা। পূজার আগেই পদ্মার ইলিশ ভারতীয় বাজারে পৌঁছাচ্ছে।

গত বছর বাংলাদেশ সরকার ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও রপ্তানি হয়েছিল মাত্র ১ হাজার ৩০৬ মেট্রিক টন। এবারও মাছের সংকট ও বেশি দামের কারণে পুরো কোটা রপ্তানি সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

ভারতের ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, আমরা আশা করেছিলাম এবার ইলিশের পরিমাণ কিছুটা বাড়বে। তবে বাংলাদেশে উৎপাদন কম হওয়ায় তা সম্ভব হয়নি। তবুও পূজার আগে পদ্মার ইলিশ পেয়ে আমরা কৃতজ্ঞ।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজিব সাহা জানান, ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে অনুমোদিত ইলিশ রপ্তানি শেষ করার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫৩৩ টাকা। প্রতিটি ইলিশের গড় ওজন ধরা হয়েছে ১ কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি।

গত কয়েক বছরের তথ্য অনুযায়ী, অনুমোদিত পরিমাণের তুলনায় সবসময় কম ইলিশ রপ্তানি হয়ে আসছে। যেমন—২০২৩ সালে অনুমোদন ছিল ৩৫০০ টন, রপ্তানি হয়েছিল মাত্র ৬৩১ টন; ২০২২ সালে অনুমোদন ছিল ২৯০০ টন, রপ্তানি হয়েছিল ১৩০০ টন; ২০২১ সালে অনুমোদন ছিল ৪৬০০ টন, রপ্তানি হয়েছিল ১৬৯৯ টন; আর ২০২০ সালে অনুমোদন ছিল ১৪৫০ টন, রপ্তানি হয়েছিল ৫৩২ টন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০