দায়িত্ব গাফিলতির দায়ে এএসপি-পরিদর্শকসহ তিন পুলিশ কর্মকর্তা ক্লোজড - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দায়িত্ব গাফিলতির দায়ে এএসপি-পরিদর্শকসহ তিন পুলিশ কর্মকর্তা ক্লোজড

ঢাকার মোহাম্মদপুর থানায় দায়িত্বে অবহেলার অভিযোগে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসানসহ তিন পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম সরেজমিনে থানাটি পরিদর্শনে গেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমপি সূত্র জানায়, নিষিদ্ধ রাজনৈতিক মিছিল চলাকালে থানা পুলিশের দায়িত্বে গাফিলতির প্রমাণ মেলে। ওই সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে। অথচ, ডিএমপি কমিশনারের সুস্পষ্ট নির্দেশনা ছিল—ক্ষমতাসীন দলের কোনো মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনতে হবে।

ক্লোজড হওয়া কর্মকর্তারা হলেন—মোহাম্মদপুর জোনের এসি মেহেদী হাসান, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

এ বিষয়ে ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রশাসনিক কারণে এসি মেহেদী হাসানকে ডিএমপি সদরদপ্তরে, অপর দুই কর্মকর্তাকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

১০

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

১১

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১২

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১৩

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১৪

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৫

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৬

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৮

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৯

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০