দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ৩৫ মিনিট সব ফ্লাইট স্থগিত - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১৫ নভেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ৩৫ মিনিট সব ফ্লাইট স্থগিত

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার দেশের সর্বাধিক চ্যালেঞ্জিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী। পরীক্ষার্থীরা যেন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং পরীক্ষার সময় আধাঘণ্টার জন্য সব ফ্লাইট স্থগিত রাখা হয়।

শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে অপরিহার্য এই পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা গত সাত বছরের মধ্যে সর্বাধিক। অধিকাংশ পরীক্ষার্থী ২০০৭ সালে জন্ম নেওয়া, সেই বছরটিকে অনেক পরিবার সন্তান জন্মদানের জন্য শুভ মনে করেছিল, যার ফলে জন্মহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল।

ইংরেজি শ্রবণ অংশের সময় কোনো ধরনের ব্যাঘাত এড়াতে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে বিকেল ১:০৫ থেকে ১:৪০ পর্যন্ত উড্ডয়ন ও অবতরণ নিষিদ্ধ করা হয়। এই সময়ে মোট ১৪০টি ফ্লাইট প্রভাবিত হয়, যার মধ্যে ৬৫টি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। ফ্লাইট ট্র্যাকার দেখায় যে, তিন হাজার মিটারের নিচে বিমান চলাচল নিষিদ্ধ থাকায় বেশ কিছু বিমান বিমানবন্দরের কাছাকাছি আকাশে চক্কর দিচ্ছিল।

আর্থিক বাজার ও অফিসগুলোও স্বাভাবিকের চেয়ে এক ঘণ্টা দেরিতে খুলে পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্র পৌঁছানোর সুযোগ দেয়া হয়। নয় ঘণ্টার এই পরীক্ষা দক্ষিণ কোরিয়ার অত্যন্ত প্রতিযোগিতামূলক সমাজে শিক্ষার্থীদের ভবিষ্যত সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইয়েসন কিম বলেন, ‘এই পরীক্ষা প্রায় ২০ বছরের লক্ষ্য এবং একই সঙ্গে নতুন শুরুও।’ তার মেয়েও পরীক্ষায় অংশ নিয়েছে এবং তিনি বাইরে অপেক্ষা করছিলেন।

এ বছর মোট ৫৫৪,১৭৪ জন নিবন্ধন করেছেন, যা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেশি এবং ২০১৯ সালের পর সর্বাধিক। ২০০৭ সালে প্রায় ৪৯৬,০০০ শিশু জন্মগ্রহণ করেছিল, যা ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে চলমান জন্মহারের ধীরগতিকে সাময়িকভাবে থামিয়েছিল।

দক্ষিণ কোরিয়া বিশ্বের দ্রুত বার্ধক্যপ্রাপ্ত দেশগুলোর মধ্যে একটি, যদিও ২০২৪ সালে দেশটির জন্মহার সামান্য বেড়ে ০.৭৫ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০