তিনটি টিকিট কিনলে ১টি ফ্রি দেবে ফিটস এয়ার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিনটি টিকিট কিনলে ১টি ফ্রি দেবে ফিটস এয়ার

বিশেষ অফার ঘোষণা করেছে শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইনস ‘ফিটস এয়ার’। এ অফারে যাত্রীরা নির্দিষ্ট রুটের তিনটি টিকিট কিনলে চতুর্থ যাত্রী বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন।

অফারটি কেবলমাত্র ঢাকা-কলম্বো, কলম্বো–মালে, মালে–ঢাকা ও কলম্বো–দুবাই, মালে–কলম্বো, ঢাকা–মালে ও দুবাই–কলম্বো রুটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

অফারটির নিতে হলে যাত্রীদের এ বছরের ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে টিকিট কিনতে হবে। আর এই অফারের আওতায় যাত্রা করতে হবে ১৮ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত।

ফিটস এয়ার সূত্রে জানা গেছে, যাত্রীরা ফিটস এয়ারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ৩টি টিকিট বুকিং করতে পারবেন। অতিরিক্ত (ফ্রি) টিকিটটি এয়ারলাইনসটির কল সেন্টারের মাধ্যমে ইস্যু করা হবে এবং সেটি অবশ্যই পরিশোধিত টিকিটগুলোর সঙ্গে একসঙ্গে ব্যবহার করতে হবে; এ ক্ষেত্রে প্রযোজ্য সব ট্যাক্স ও চার্জ যাত্রীকে বহন করতে হবে।

তারা আরও জানায়, ফ্রি টিকিটে কোনো ব্যাগেজ অ্যালাউয়েন্স থাকবে না এবং টিকিটটি রিফান্ডযোগ্য বা পরিবর্তনযোগ্য নয়। এ সুবিধা শিশু বা ইনফ্যান্ট টিকিটের জন্য কার্যকর নয় এবং সম্পূর্ণভাবে সিটের প্রাপ্যতার ওপর নির্ভরশীল। এছাড়া এ অফারটি অন্য কোনো অফার বা ছাড়ের সঙ্গে একত্রে ব্যবহার করা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০