রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়।
আমরা ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছি।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এই ককটেল নিক্ষেপ করেছে তা শনাক্ত করতে তদন্ত চলছে।
মন্তব্য করুন