ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি ধ্বংসাত্মক - সমকন্ঠ
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি ধ্বংসাত্মক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতিকে ধ্বংসাত্মক বলে মন্তব্য করেছেন মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের কর্মকর্তারা। সোমবার প্রকাশিত এমএসসির ২০২৬-এর রিপোর্টে বলা হয়েছে, চলতি নীতি এবং প্রতিষ্ঠানের ওপর যারা আঘাত করেছেন তাদের মধ্যে সব থেকে ক্ষমতাশালী ব্যক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই সপ্তাহান্তে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ডিডাব্লিউর নিনা হাসেকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমএসসি চেয়ারম্যান উলফগ্যাং ইশিঙ্গার বলেন, গ্রিনল্যান্ড নিয়ে সমস্যার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টানাপড়েন তৈরি হয়েছিল তার সমাধান করা প্রয়োজন।

তিনি বলেন, ট্রান্স-অ্যাটলান্টিক সম্পর্কে নতুন করে পারস্পরিক আস্থা স্থাপন করতে হবে। অবশ্যই সেই আস্থাতে ফাটল ধরেছিল। গ্রিনল্যান্ডই তার প্রমাণ।

দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পরেই বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু করেন ট্রাম্প। শুরুতেই বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন তিনি। এরপর কানাডা দখলের কথাও বারবার বলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মার্কিন সেনারা অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে আসে।

ইসরায়েলের সঙ্গে একজোট হয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ ছাড়া বারবার গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়ে আসছেন ট্রাম্প।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১০

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১১

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১২

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৩

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৪

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৫

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৬

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৭

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১৮

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১৯

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

২০