ডিএমপির খণ্ডিত ভিডিওতে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেবে পুলিশ - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
১৩ নভেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিএমপির খণ্ডিত ভিডিওতে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেবে পুলিশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর ‘রিল’ তৈরি করে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে ডিএমপি।

পরাজিত মহল এই হীন অপপ্রচার চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৭১’ নামের ফেসবুক পেজ থেকে এই ধরনের কাজ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এই ধরনের ন্যক্কারজনক ও বানোয়াট ভিডিও তৈরি ও প্রচারকারীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য ডিএমপি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মনে করে, সম্প্রতি লকডাউনের নামে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ যানবাহনে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নেওয়ায় এই ঘৃণ্য অপচেষ্টা শুরু হয়েছে। নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের গৃহীত ব্যবস্থা সম্পর্কে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টার অংশ হিসেবে কুচক্রী মহল এ ধরনের বিকৃত ভিডিও তৈরি ও প্রচার করছে।
ডিএমপি নেটিজেনদের কাছে আবার অনুরোধ জানিয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের তথ্য, ছবি, অডিও বা ভিডিও শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করে নিতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

১০

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

১১

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১২

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১৩

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১৪

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৫

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৬

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৮

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৯

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০