ডাকসুর ছাত্রদল প্যানেলকে শুভকামনা জানানো ওসি প্রত্যাহার - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসুর ছাত্রদল প্যানেলকে শুভকামনা জানানো ওসি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানিয়ে সমালোচিত হন ওসি মোজাফফর হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ওসি মোজাফফর ঘটনার পর থেকেই তার ‘আইডি হ্যাকড’ হওয়ার দাবি করে আসছেন।

প্রসঙ্গত, গত সোমবার গভীর রাতে ওসি মোজাফফর তার ফেসবুক অ্যাকাউন্টে ২১, ১৭ ও ০৮ লেখা একটি ফটোকার্ড পোস্ট করেন। ক্যাপশন ছিল- মেধাবীদের জন্য শুভকামনা। এসব নম্বর যথাক্রমে ছাত্রদলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর।

আইন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য সমর্থন প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রাজনৈতিক অবস্থান প্রকাশ করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

এদিকে দেশজুড়ে সমালোচনা শুরু হলে ওসি মোজাফফর তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে মর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন মঙ্গলবার রাতে সদর মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০