ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ অংশ নেবে না ভ্যাটিকান - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ অংশ নেবে না ভ্যাটিকান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত ‘বোর্ড অফ পিস’ উদ্যোগে অংশ নেবে না ভ্যাটিকান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভ্যাটিকানের শীর্ষ কূটনৈতিক কর্মকর্তা কার্ডিনাল পিয়েত্রো পারোলিন এই তথ্য নিশ্চিত করেছেন।

পিয়েত্রো পারোলিন বলেন, যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির কড়া সমালোচক এবং ইতিহাসের প্রথম মার্কিন পোপ হিসেবে পরিচিত পোপ লিও-কে গত জানুয়ারিতে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।

গত অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে এই বোর্ড গঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে গাজার সাময়িক শাসন তদারকি করার জন্য ট্রাম্প ঘোষণা করেন, তার সভাপতিত্বে এই বোর্ডের পরিধি আরও বৃদ্ধি করা হবে যাতে এটি বৈশ্বিক সংঘাতগুলো নিরসনে ভূমিকা রাখতে পারে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে এই বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে মূল আলোচ্য বিষয় হবে গাজার পুনর্গঠন

পবিত্র ভ্যাটিকান সিটি বা হোলি সি কেন এই উদ্যোগে থাকছে না, তার ব্যাখ্যায় কার্ডিনাল পারোলিন বলেন, ‘বোর্ড অফ পিস’-এর বিশেষ প্রকৃতির কারণেই ভ্যাটিকান এতে অংশ নেবে না, কারণ আমাদের অবস্থান অন্যান্য রাষ্ট্রের মতো নয়।

তিনি আরও বলেন, ‘আমাদের অন্যতম উদ্বেগের বিষয় হলো, আন্তর্জাতিক স্তরে যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সর্বাগ্রে জাতিসংঘকেই দায়িত্ব নিতে হবে। এটি এমন একটি পয়েন্ট যেটির ওপর আমরা বরাবরই জোর দিয়ে আসছি।’

বিদেশি ভূখণ্ডের অভ্যন্তরীণ বিষয় তদারকির জন্য ট্রাম্পের অধীনে এমন একটি বোর্ড গঠনকে অনেক মানবাধিকার বিশেষজ্ঞই ‘ঔপনিবেশিক কাঠামো’র সঙ্গে তুলনা করেছেন। গত মাসে চালু হওয়া এই বোর্ডটিতে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি না রাখায় এটি শুরু থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

ট্রাম্পের এই আমন্ত্রণে বিভিন্ন দেশ অত্যন্ত সতর্কতার সাথে প্রতিক্রিয়া জানিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বোর্ড গঠনের ফলে জাতিসংঘের কার্যকারিতা ও মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। তাই ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের কিছু মিত্র রাষ্ট্র এই উদ্যোগে যোগ দিলেও পশ্চিমা মিত্ররা এখন পর্যন্ত দূরত্ব বজায় রেখেছে।

এদিকে, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি বারবার লঙ্ঘিত হচ্ছে। এই সময়ের মধ্যে শত শত ফিলিস্তিনি এবং চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০