‘জেন-জি’দের হাতেই যাচ্ছে নেপালের ক্ষমতা - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ মার্চ ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জেন-জি’দের হাতেই যাচ্ছে নেপালের ক্ষমতা

২০২৫ সালের গণঅভ্যুত্থানের পর নেপালে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) নেপাল জুড়ে একযোগে এই সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, নেপালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি) এখন পর্যন্ত সংসদীয় আসনের প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে।

ধারণা করা হচ্ছে, তরুণ ভোটারদের শক্ত সমর্থনের কারণেই বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন আরএসপি নেপালের আগামী সরকার গঠন করতে যাচ্ছে।

নেপালের নির্বাচন কমিশনের মুখপাত্র প্রকাশ ন্যুপানে জানিয়েছেন, হিমালয়ের দুর্গম পার্বত্য এলাকা থেকে ভারতের সীমান্তঘেঁষা দক্ষিণাঞ্চলের সমতলভূমি পর্যন্ত দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গণনার কাজ চলছে।
গত বছরের সেপ্টেম্বরে সংঘটিত আন্দোলনের পর নতুন সরকার গঠনের উদ্দেশ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময়ের বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হন এবং সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মূলত জেন-জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত স্বল্পমেয়াদি নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে শুরু হয়। পরে দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জনঅসন্তোষের বড় আন্দোলনে রূপ নেয়।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাথমিক ফলাফলের প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের অসন্তোষ বাড়ছে এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শক্তিগুলোর দিকেই দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব ঝুঁকতে পারে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০