জুলাই শহীদ' আহত পরিবার সচিবালয়ের কাছের সড়কে বিক্ষোভ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২৪ অগাস্ট ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ’ আহত পরিবার সচিবালয়ের কাছের সড়কে বিক্ষোভ

  • শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা’ ব্যানারে জাতীয় প্রেসক্লাবের কাছের সড়কে কর্মসূচি।

আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাছের সড়কে ‘শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।

জানা যায়, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কাছেই সড়কটির অবস্থান। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

বিক্ষোভ সমাবেশে জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন, হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। আবার হত্যা মামলার আসামিরা জামিন পাচ্ছেন। সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব কারণে তারা আসিফ নজরুল ও খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করছেন।

শহীদ ইমাম হোসেন তাইয়েবের ভাই রবিউল আওয়াল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার নিয়ে টালবাহানা চলছে।

জুলাই গণ-অভ্যুত্থানে আহত শাহীন আহমেদ খান বলেন, উপদেষ্টারা শহীদ পরিবারের ব্যথা ভুলে গেছেন। জুলাই হত্যাকাণ্ডে জড়িত পুলিশের একজন উপপরিদর্শককে (এসআই) জামিন দেওয়া হয়েছে।

আহত শেখ মুস্তাফিজ বলেন, ১৯ আগস্ট সচিবালয়ের সামনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা করেছে, অথচ সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

এ সময় জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ‘দফা এক, দাবি এক, আইন উপদেষ্টার পদত্যাগ’, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ প্রভৃতি স্লোগান দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

১০

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

১১

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১২

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১৩

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১৪

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৫

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৬

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৮

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৯

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০