জরাজীর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
৫ নভেম্বর ২০২৫, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জরাজীর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

দেয়াল ও পিলারে ফাঁটল। কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড। আস্তরণ খসে পড়ছে। ছাদ থেকে ঝরে পড়ছে বালু, সিমেন্টের গুঁড়ো। বর্ষা মৌসুমে শ্রেণিকক্ষের ভেতরটা স্যাঁতস্যাঁতে। এমনই বেহাল দশা দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের দোতলা বিশিষ্ট ভবনের। দুর্ঘটনার আশঙ্কা সত্ত্বেও পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে জরাজীর্ণ এই ভবনে।

জানা যায়, বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। এমপিওভুক্ত বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫৫০ জন। ১৯৯২ সালে ঐ ভবনটি নির্মাণ করা হয়। আরও দুটি ভবন থাকলেও কক্ষ সংকটের কারণে ঝুঁকিপূর্ণ দোতলা ভবনটিতেও চলে পাঠদান। ‘বিদ্যালয়ের ভবন এমন ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানকে পড়তে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকেরা। প্রধান শিক্ষকসহ স্কুল কর্তৃপক্ষ ইউএনওর কাছে একের পর এক দরখাস্ত দিলেও বিদ্যালয়ের ভবনগুলো সংস্কার করা হচ্ছে না।’

সরেজমিনে দেখা যায়, ভবনটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ে বর্তমানে ৩টি ভবন থাকলেও তার মধ্যে ২টি ভবনই অনেক পুরনো। ভবনগুলোর ছাদ ও দেয়াল যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

কয়েকজন শিক্ষার্থী জানায়, ক্লাস চলাকালে মাঝেমধ্যে ছাদের সিমেন্টের আস্তরণ খসে পড়ে। এতে শরীরে অনেক সময় ধুলোবালি এসে পড়ে। তার পরও বিকল্প ব্যবস্থা না থাকায় এই ভবনেই ক্লাস করতে হচ্ছে তাদের।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজেম আলী বলেন, ভবনটির ঝুঁকিপূর্ণ হওয়ায় আমাদের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি এটি সংস্কারের জোর দাবি জানান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বুলবুল আহমেদ গোলাপ বলেন, দীর্ঘদিন যাবৎ ভবনটি সংস্কার করা হয়নি। সংস্কার করা জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ার নূরেন যুগান্তরকে বলেন, বিদ্যালয়ের ভবনটি সংস্কার করা জরুরি। সংস্কারের জন্য যা যা প্রয়োজন, আমরা দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০