চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর- ইসি সচিব - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর- ইসি সচিব

আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এবার আমরা তিনবার ভোটার তালিকা হালনাগাদ করেছি। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ অক্টোবর।
নির্বাচন সামগ্রী সংগ্রহের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যেই যাবতীয় সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে। এ ছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করেছে ইসি। তবে কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পর নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

সংসদীয় আসনের সীমানা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে রিট হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

আগামী রবিবার অথবা সোমবার দল রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত হতে পারে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, মাঠপর্যায়ের ২২টি দলের তথ্য আমরা নিয়েছি। এগুলোর কার্যক্রম মোটামুটিভাবে যাচাই-বাছাই করা আছে।

আগামী রোববার অথবা সোমবার কমিশন মিটিংয়ে এটি চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।
এ সময় আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল আলোচনা করতে ইসিতে আসবে বলেও জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০