চীনের পাঁচ হাজার বছর আগের সভ্যতার প্রদর্শনী - সমকন্ঠ
রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ অগাস্ট ২০২৫, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চীনের পাঁচ হাজার বছর আগের সভ্যতার প্রদর্শনী

  • বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপন চলছে। এ উপলক্ষ্যে চীনের আনহুই জাদুঘর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সোমবার উদ্বোধন করা হয়েছে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন লবিতে চীনের ৫,০০০ বছরের পুরোনো লিংজিয়াতান সংস্কৃতির ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতিকে উপস্থাপনের উদ্দেশ্যে নিদর্শনের রেপ্লিকা ও আলোকচিত্র প্রদর্শনী।

প্রধান অতিথি হিসাবে প্রদর্শনীর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন চীনের আনহুই প্রদেশের ভাইস গভর্নর সান ইয়ং, সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী ও বাংলাদেশে চীন দূতাবাসের সাংস্কৃতিক পরামর্শদাতা লি শাওপেং। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।

১৯৮৭ সালে আনহুই প্রদেশের হানশান কাউন্টির টংঝা শহরের লিংজিয়াতান গ্রামে একটি প্রাগৈতিহাসিক স্থান আবিষ্কৃত হয়। স্থানটি পাঁচ হাজার বছরেরও বেশি পুরোনো ও প্রায় ১.৪ মিলিয়ন বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। আনহুই প্রদেশের এই প্রত্নতাত্ত্বিক স্থানটি প্রাচীন চীনের অন্যতম বৃহৎ ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মধ্যে তালিকাভুক্ত।

চীনের প্রাচীন যুগ লিংজিয়াতান সংস্কৃতির জেড খোদাই শিল্প, সমাধি সংস্কৃতি, ধর্মীয় প্রতীক ও আচার-অনুষ্ঠান। এ প্রদর্শনীতে ৩৮ (আটত্রিশ) টি নিদর্শনের রেপ্লিকা আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্নতাত্ত্বিকদের মতে, লিংজিয়াতান সংস্কৃতি ছিল চীনা সভ্যতার অন্যতম সম্প্রদায়, যেখানে সামাজিক স্তরবিন্যাস, আচার-অনুষ্ঠান, কৃষি ও হস্তশিল্পের বিকাশ স্পষ্টভাবে দৃশ্যমান। প্রদর্শনীতে আলোকচিত্রের মাধ্যমে এই প্রাগৈতিহাসিক সমাজের জীবনযাত্রা, আচার-অনুষ্ঠান ও শিল্প ঐতিহ্য উপস্থাপন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৪৪ নম্বর গ্যালারির চায়না কর্নারে ১৫টি নিদর্শন দর্শনার্থীদের জন্য নতুনভাবে সংযোজন করা হয়।

প্রদর্শনীটি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত শনিবার থেকে বুধবার সকাল ১০.৩০ মিনিট থেকে বিকাল ৫.৩০ মিনিট ও শুক্রবার বিকাল ২.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন প্রদর্শনী বন্ধ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

১০

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১১

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১২

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১৩

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৪

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৫

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৬

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৮

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৯

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

২০