চরফ্যাশন উপকূল থেকে সাগরে নিখোঁজ ১৫ জেলে, ১২ দিনেও সন্ধান নেই - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২২ নভেম্বর ২০২৫, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চরফ্যাশন উপকূল থেকে সাগরে নিখোঁজ ১৫ জেলে, ১২ দিনেও সন্ধান নেই

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ উপকূল থেকে মাছ ধরতে গিয়ে ১৫ জেলে নিখোঁজ হয়েছেন। টানা ১২ দিন পার হলেও তাদের কোনো খোঁজ মেলেনি। এতে পরিবারগুলো চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

নৌকার মালিক দেলোয়ার হোসেন জানান, গত সোমবার চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য অভিযোগপত্র জমা দিয়েছেন। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তাদের থানায় এখনো কোনো জিডি হয়নি।
অভিযোগপত্র থেকে জানা যায়, ১০ নভেম্বর রাত ৮টার দিকে মাঝি ফারুক (৪৫) চর মাদ্রাজের সাম্রাজ মৎস্যঘাট থেকে পাঁচ দিনের খাদ্যসামগ্রী নিয়ে মাছ ধরার উদ্দেশে সাগরে রওনা দেন। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

দেলোয়ার হোসেন জানান, ‘ফারুক মাঝির ফোন বন্ধ পাওয়ার পর আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনার পর থানায় জানাতে কিছুটা দেরি হয়েছে।

চরফ্যাশন থানা-পুলিশ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাদের উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজ জেলেদের বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌড়নগর ইউনিয়নে। তাদের মধ্যে রয়েছেন ফারুক মাঝি, আলম মাঝি, মাসুদ, আবদুল মালেক, মো. ফারুক, নুরুল্লাহসহ মোট ১৫ জন। পরিবারগুলোর দাবি, প্রতিদিন কান্না, দুশ্চিন্তা ও অপেক্ষার মধ্যেই সময় কাটছে তাদের।

নিখোঁজ ফারুক মাঝির ছেলে আবদুর রাজ্জাক বলেন, ‘১০ নভেম্বর ‘মা বাবার দোয়া’ নামে আমাদের ফিশিং বোটটি ১৫ জনকে নিয়ে সাগরে যায়। থানায় জিডি করেছি, আত্মীয়স্বজনকে জানিয়েছি, ফেসবুকেও পোস্ট দিয়েছি; তবু এখনো কোনো খবর নেই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০