গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার সন্দেহে সাংবাদিক গ্রেফতার - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
২২ অক্টোবর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার সন্দেহে সাংবাদিক গ্রেফতার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংসতার সন্দেহে দৈনিক কালের কন্ঠ পত্রিকার গোপালগঞ্জের ‘কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি’ মিজানুর রহমান বুলুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কোটালীপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মিজানুর রহমান বুলু এনটিভির অনলাইন ও ডিজিটাল বিভাগের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিরও দায়িত্ব পালন করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন খান (দীপ্ত) জানিয়েছেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় সাংবাদিক মিজানুর রহমান বুলুর সম্পৃক্ততা সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

এ মামলায় ১৫৫ জনের নাম এবং এক হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি হিসাবে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১০

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১২

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৩

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৪

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৫

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৬

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৭

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৮

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

১৯

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

২০