গফরগাঁওের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার - সমকন্ঠ
শনিবার , ১৩ জুন ২০২৬
সমকন্ঠ
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।
এদিকে মঙ্গলবার রাজধানীর শ্যামলী ও মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টার সময় দলটির আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ১ হাজার ৬৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১২৬ জনকে মামলা ও পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, গাজীপুর মহানগর যুবলীগ নেতা শামীম ওসমান, ঢাকা মহানগর দক্ষিণ ২৬ নম্বর ওয়ার্ড ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ দেওয়ান শিপু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সার আহম্মদ, ঢাকা উত্তরের ৫৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মো. সোলেমান, ঢাকা মহানগর দক্ষিণের ৬৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল, টাঙ্গাইলের বাসাইল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, ক্যান্টনমেন্ট থানার বারনটেক ইউনিট শ্রমিক লীগের সভাপতি খাইরুল ইসলাম, ঢাকা মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সজীব খান, দারুস সালাম থানার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম খান ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া। পুলিশ জানায়, গ্রেপ্তার সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১০
রাজধানীর শ্যামলীর শিশুমেলার সামনে ঝটিকা মিছিলের চেষ্টার সময় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ওই সময় নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গ্রেপ্তারদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে জানায় পুলিশ।

অপরদিকে এদিন ভোরে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তিনজনকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ।

চট্টগ্রাম ও কুমিল্লায় ছাত্রলীগ, যুবলীগের ১২ জন আটক
চট্টগ্রাম ব্যুরো ও দাউদকান্দি প্রতিনিধি জানান, চট্টগ্রাম ও কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি মিছিল থেকে মঙ্গলবার ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজনকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দাউদকান্দিতে পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১০

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১১

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৩

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৪

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৫

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

১৬

কবর থেকে সালমান শাহের দেহাবশেষ তোলার নির্দেশ আদালতের

১৭

মমতার বাড়িতে সিআইডি অভিযান

১৮

ইরানে মার্কিন হামলা সমাপ্ত: সেন্টকম

১৯

মার্কিন অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করলো ইরান

২০