‘গণহত্যা’র প্রমাণ লুকাতে লাশ পুড়াচ্ছে আরএসএফ! - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১০ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘গণহত্যা’র প্রমাণ লুকাতে লাশ পুড়াচ্ছে আরএসএফ!

সুদান ডক্টরস নেটওয়ার্ক’র অভিযোগ

‘গণহত্যা’র প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ও গণকবরে পুঁতে ফেলছে সুদানের আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)— এমনটাই অভিযোগ তুলেছে দেশটির মেডিকেল সংস্থা ‘সুদান ডক্টরস নেটওয়ার্ক’। খবর আল জাজিরার।

রোববার (৯ নভেম্বর) সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের এল-ফাশের শহরের রাস্তা থেকে আরএসএফ ‘শত শত মরদেহ’ সংগ্রহ করছে। গত ২৬ অক্টোবর শহরটি দখল করার পর এই গোষ্ঠী অপরাধ গোপন করার জন্য লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, এল-ফাশেরে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটি আরএসএফ কর্তৃক পরিচালিত একটি পূর্ণাঙ্গ গণহত্যার আরেকটি অধ্যায়।

তারা বলছে, আধা-সামরিক বাহিনীর এই কর্মকাণ্ড মৃতদেহ বিকৃত করা নিষিদ্ধ করে এবং মৃতদের সম্মানজনক দাফনের অধিকার নিশ্চিত করে এমন সব আন্তর্জাতিক ও ধর্মীয় নিয়মের স্পষ্টতই লঙ্ঘন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্যমতে, আরএসএফ সুদানের শেষ সামরিক ঘাঁটিটি দখলের পর ব্যাপক আকারে গণহত্যা, ধর্ষণ এবং নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। আল-ফাশেরের মোট ২ লাখ ৬০ জনসংখ্যার ৮২ হাজার পালিয়ে গেছে। ধারণা করা হচ্ছে অনেক বাসিন্দা এখনও আটকা পড়ে আছেন।

সুদানের রাজধানী খার্তুম থেকে আল জাজিরার হিবা মরগান বলেছেন, আল-ফাশেরের থেকে উত্তরের আল দাব্বাহ শহরে পালিয়ে আসার সময় অনেক লোক খাবার, পানির অভাবে অথবা গুলিবিদ্ধ হয়ে রাস্তায় মারা গেছেন।

তিনি আরও বলেন, পালিয়ে আসা ব্যক্তিরা আল জাজিরাকে জানিয়েছেন, তারা আরএসএফ যোদ্ধাদের পোস্ট করা সোশ্যাল মিডিয়া ভিডিওতে আত্মীয়দের মৃত্যুর খবর জানতে পেরেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০