খুলনায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, জনতার ধাওয়ায় পালালো কর্মীরা - সমকন্ঠ
শুক্রবার , ২ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
১২ নভেম্বর ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, জনতার ধাওয়ায় পালালো কর্মীরা

খুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ও টায়ার পুড়িয়ে বিক্ষোভের চেষ্টাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সোনাডাঙ্গা ও লবণচোরা থানা এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয় জনতার ধাওয়ায় পালিয়ে যায় সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে লবণচোরা থানার বিশ্বরোড এলাকায় দুই মোটরসাইকেলে চারজন এসে টায়ার জ্বালিয়ে স্লোগান দেয়। এলাকাবাসী এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা থানার পাওয়ার হাউজ মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

লবণচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, ‘টায়ার পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, তবে আমরা পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল ইসলাম খান জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

১

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

২

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৩

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৪

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

৫

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

৬

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

৭

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

৮

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

৯

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১০

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১১

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১২

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৩

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৪

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

১৫

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

১৬

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

১৭

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

১৮

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১৯

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

২০