বিএনপির চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়ার মিরপুরে মহান আল্লাহর দরবারে নফল রোজা পালন করে ইফতার ও দোয়া মাহফিল করেছে বিএনপি।
সোমবার সন্ধার আগে মিরপুর উপজেলা বিএনপি কার্যালয় চত্তরে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম।
মিরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়।
মন্তব্য করুন