ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো- ট্রাম্প - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো- ট্রাম্প

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো’। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘আটক’ করার পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। খবর বিবিসি

ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চায় যুক্তরাষ্ট্র। উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন। প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা’। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার ‘ভেঙেপড়া অবকাঠামো’ ঠিক করবে এবং ‘দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে’।

শনিবার ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের হামলায় মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেয়া হয়। সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদও জানান ট্রাম্প। তিনি বলেন, ‘পৃথিবীর কোনও দেশ এমনটা করতে পারেনি মার্কিন বাহিনী গত রাতে যা করেছে।

এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে মাদক ও অস্ত্রচালান সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ‘ভেনেজুয়েলার তেল খাত দীর্ঘদিন ধরেই ভেঙে পড়েছে, পুরোপুরি ব্যর্থ। আমাদের বিশাল মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে যাবে, বিলিয়ন ডলার খরচ করে তীব্রভাবে ক্ষতিগ্রস্ত তেল অবকাঠামো ঠিক করবে এবং দেশের জন্য অর্থ রোজগার শুরু করবে।’

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকার এই দেশে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল মজুদ তেল আছে, যা বিশ্বের মোট মজুদের প্রায় ২০ শতাংশ।

এদিকে ট্রাম্পের এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ঠিক কীভাবে ভেনেজুয়েলা ‘চালাবে’— তা এখনও পরিষ্কার নয়। তবে ট্রাম্প বলেছেন, একটি ‘গ্রুপ’ বিষয়টি দেখভাল করবে। তার ভাষায়, ‘আমরা একদল মানুষ নিয়ে এটা চালাব এবং নিশ্চিত করব যেন ঠিকভাবে চালানো হয়’। সেই গ্রুপে ভেনেজুয়েলার ভেতর থেকে কারা থাকবেন সে বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ট্রাম্প বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসের সঙ্গে কথা বলেছেন।

ট্রাম্প দাবি করেন, রদ্রিগেস জানিয়েছেন তিনি ‘যুক্তরাষ্ট্র যা বলবে তাই করতে প্রস্তুত’। তবে ট্রাম্পের বক্তব্যের পর রাষ্ট্রীয় টিভিতে রদ্রিগেস বলেন, ভেনেজুয়েলাতে ‘মাদুরোই একমাত্র প্রেসিডেন্ট’ এবং সরকার নিজেদের রক্ষায় প্রস্তুত।

এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলায় ‘বড় ধরনের হামলা’ চালায় যুক্তরাষ্ট্র। পরে সেখানে মাদুরো দম্পতিকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ইউএসএস ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মামলা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লেখেন, ‘খুব দ্রুতই তারা আমেরিকান আদালতে আমেরিকান ন্যায়ের পূর্ণ মুখোমুখি হবেন’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০