কুড়িয়ে পাওয়া বোতলের বিষপান করে ৫ বছরের শিশুর মৃত্যু - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ অক্টোবর ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িয়ে পাওয়া বোতলের বিষপান করে ৫ বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় কুড়িয়ে পাওয়া বোতলে কীটনাশক পান করার পর মো. রোহান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া রোহান ভোলার চরফ্যাশন উপজেলার মাঝেরচর গ্রামের রাজিব হাওলাদারের একমাত্র সন্তান। দিনমজুর রাজিব হাওলাদার স্ত্রী-সন্তান নিয়ে বর্তমানে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় বসবাস করেন।

মৃত শিশুর মামা জাহিদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় রোহান বাসার পাশে খেলছিল। খেলার সময় সে একটি বিষের বোতল কুড়িয়ে পান করে ফেলে। কিছুক্ষণ পরই সে বমি করতে শুরু করে ও অচেতন হয়ে পড়ে। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০