কুষ্টিয়া সদর আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেবার দাবীতে নেতাকর্মীরা মধুপুর বাজারে বিক্ষোভ মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার রাত ৮টায় মধুপুর বাজারে জড়ো হয়ে শত শত নেতাকর্মী মশাল মিছিল বের করে। মিছিল শেষে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে তারা সোহরাব উদ্দিনের মনোনয়ন দাবীতে শ্লোগান দেন। এসময় আওয়ামীলীগ ও তাদের শাট ডাউন কর্মসূচীর বিরুদ্ধেও শ্লোগান দেন তারা।
তারা বলেন, মনোনয়ন পুনবিবেচনা করে সোহরাব উদ্দিনকে দলীয় মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। মনোনয়ন না দিলে আরো কঠোর কর্মসূচীরও ঘোষনা দেন তারা।
এতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতার্কর্মীরা অংশ নেন। কর্মসূচী শেষ হলে সাড়ে ৮টার দিকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন