সমকন্ঠ ডেক্স নিউজ : গত ০৯ই আগষ্ট কুষ্টিয়া মডেল থানা পুলিশ শহরের হাউজিং এলাকার এফ-ব্লকের একটি ভাড়া বাসা হতে উর্মি খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা যায়, তার স্বামী রানা খান (৩৭) তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছে।
নিহত উর্মি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মণ্ডলের কন্যা। পাঁচ বছর আগে তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহের রানা খানের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন।
গতকাল ১২ই আগষ্ট কুষ্টিয়া মডেল থানা পুলিশ শহরের মজমপুর এলাকায় অভিযান চালিয়ে উর্মি হত্যার মুল অভিযুক্ত স্বামী রানা (৩৭) কে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশাররফ হোসেন বলেন, শহরের হাউজিং এলাকা থেকে উর্মি খাতুন (৩৫) এর লাস উদ্ধারের পর থেকেই প্রধান অভিযুক্ত রানাকে গ্রেফতারের জন্য মডেল থানা পুলিশের সব টিম কাজ করছিল। গোপন সংবাদ ও গোয়েন্দা নজরদারি মাধ্যমে গতকাল ১২ই আগষ্ট রাতে শহরের মজমপুর এলাকা হতে রানাকে গ্রেফতার করা হয়। আজ ১৩ই আগষ্ট রানাকে মহামান্য আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন