কুষ্টিয়ায় র‍্যাবের পক্ষ থেকে জন্মাষ্টমীর অনুষ্ঠান ঘিরে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা - সমকন্ঠ
শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেক্স নিউজ :
১৩ অগাস্ট ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় র‍্যাবের পক্ষ থেকে জন্মাষ্টমীর অনুষ্ঠান ঘিরে থাকছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে এই বছরও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেছে র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া। আগামী ১৬ই আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) জানিয়েছেন, শোভাযাত্রা ও অন্যান্য আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

এদিকে, থানাপাড়া সার্বজনিন পুজা মন্দির কমিটির সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য বিশ্বনাথ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আমরা আশা করি সমস্ত অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হবে।

অনুষ্ঠানটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এবং এটি আনন্দ ও উল্লাসের প্রতীক। কুষ্টিয়াবাসী সবসময় এই উৎসবকে বর্ণাঢ্যভাবে পালন করে আসছে।

নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারির ফলে কুষ্টিয়াতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০