কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৩ জন আটক - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
৬ ডিসেম্বর ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৩ জন আটক

কুষ্টিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন আটক হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে কুষ্টিয়া সদর থানা এলাকার হরিপুর সালদাহ এলাকা থেকে তাদেরকে আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃত আসামীরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরের বোয়ালদহ এলাকার
মৃত আনোয়ার হোসেনের ছেলে মোঃ শাহিন (৩৫), একই এলাকার জামুর ছেলে মোঃ জাকির (৩০),
মৃত মোসলেমের ছেলে মোঃ ইসলাম (৫০)।

 

জানা যায়, সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্প ও কুষ্টিয়া মডেল থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হরিপুরের সালদাহ এলাকায় অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটার গান ও ০৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ উল্লিখিত ৩ জন আসামীকে আটক করে। আটককৃত আসামীরা কুষ্টিয়া হরিপুর সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে অপরাধ কার্যক্রমের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত মোঃ আব্দুল আজিজ জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০