কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদক, কারেন্ট জাল ও আতশবাজি আটক - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদক, কারেন্ট জাল ও আতশবাজি আটক

কুষ্টিয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০৮০ পিস ইয়াবা, ২৪ বোতল মদ, ১০০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ২৫৭ পিস ট্যাপেন্ডেবল ট্যাবলেট, ৭৭ কেজি কারেন্ট জাল এবং ১০৮০ পিস আতশবাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন।

শনিবার (০২আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩১লক্ষ ৭২হাজার ১০০ টাকা।

বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ আশ্রায়ন বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নদীতে ভাসমান অবস্থায় স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ৮০৮০ পিস ইয়াবা এবং ৭৭ কেজি কারেন্ট জাল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ২৭লক্ষ ৩২হাজার টাকা।

এ ছাড়ারও গতকাল গত ১ আগস্ট শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ ১৫৬ মেইন পিলার হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদপুর মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৪ বোতল মদ এবং ২৫৭ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ১৩ হাজার ১০০ টাকা।

একই দিন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শান্তিপাড়া মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১০০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ১০৮০ পিস আতশবাজি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ২৭ হাজার টাকা।

আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩১লক্ষ ৭২হাজার ১০০ টাকা। মালিকবিহীন অবস্থায় আটককৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০