কুষ্টিয়ায় পুলিশের অভিযানে চোরাইমাল সহ চোরচক্র গ্রেফতার - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে চোরাইমাল সহ চোরচক্র গ্রেফতার

কুষ্টিয়া মডেল থানার মামলা নং- ০২, তারিখ ০২/০৯/২০২৫ এর অধীন চোরাইমাল উদ্ধার ও চোরচক্র গ্রেফতারের সফল অভিযান পরিচালিত হয়েছে। মাত্র ৩ (তিন) ঘন্টার মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে চোরদের গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামীরা, ১) মোঃ বাপ্পি মির্জা (৪৫), পিতা- মৃত আজগর মির্জা, সাং- মিলপাড়া, থানা ও জেলা- কুষ্টিয়া। ২) মোঃ রায়হান (২৭), পিতা- কাফিস উদ্দিন, সাং- কড়ুইবাড়ি, থানা- পত্নীতলা, জেলা- নওগা। ৩) মোঃ তুষার (২০), পিতা- অহিদুর রহমান, সাং- মশান, থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়া।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজতে থাকা চুরি করা সামগ্রীসমূহের মধ্যে রয়েছে- বাদীর বাড়ীর ভিতরে থাকা ১টি টিউবওয়েল, বসত বাড়ীর টিনের বেড়া ভাঙ্গা, রান্না ঘরে থাকা ২টি ইজিবাইকের টায়ার, ১টি কড়াইয়ের ঢাকনা, যার মোট মূল্য আনুমানিক ১৫,০০০/- টাকা এবং চোরদের চুরির কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত রিক্সা যার মূল্য আনুমানিক ৩০,০০০/- টাকা।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন বলেন, এ ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধের বিরুদ্ধে পুলিশের এই তৎপরতা এলাকার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করছে স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০