কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে কৃষক নিহত, গুলিবিদ্ধ-২ - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে কৃষক নিহত, গুলিবিদ্ধ-২

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে রফি মন্ডল নামে এক ষাটোর্ধ কৃষক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ইউসুফ ও রবজেল নামে আরো দু’জন। তাদেরকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা নামক ¯’ানে এঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহত রফি মন্ডল উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা নামক ¯’ানে একটি চায়ের দোকানে বসা ছিলেন। এসময় দু’টি মোটরসাইকেলযোগে পাঁচজন মুখোশধারী দুর্বৃত্ত রফি মন্ডলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। রফি মন্ডলকে রক্ষায় ¯’ানীয় ইউসূফ ও রবজেলা নামে এগিয়ে আসলে তাদেরকে লক্ষ করেও গুলি ছোঁড়ে তারা। কৃষক রফি মন্ডল ঘটনা¯’লে নিহত হলেও গুলিবিদ্ধ ইউসুফ ও রবজেলকে নেয়া হয় কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ জানান, মোটরসাইকেলযোগে এসে পাঁচজন দুর্বৃত্ত রফি মন্ডলকে গুলি করে। এতে ঘটনা¯’লেই মারা যান রফি মন্ডল। গুলিবিদ্ধ হন দু’জন। তাদেরকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা এবং কেন এমন ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি।

নিহত রফি মন্ডল পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা এলাকার মতআলী মন্ডলের ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০