কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উচ্চমূল্য মসলা উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মাজদিয়াড় মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শওকত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ,
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মোঃ মহসীন আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন।
এ সময় স্থানীয় কৃষক ও মাঠ পর্যায়ের কৃষি উপ সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলার খলিসাকুন্ডিতে তামাক চাষ থেকে চাষীদের ফেরাতে ও পেঁয়াজের চাহিদা পূরণে কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি বিভাগের সহযোগীতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের মাঠ পরিদর্শন করেন।
মন্তব্য করুন