কুষ্টিয়া হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ - সমকন্ঠ
শনিবার , ১১ জুলাই ২০২৬
সমকন্ঠ
৯ জুলাই ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। পরে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় পরিবারকে।

নিহত হাসেম আলী (৬০) কুষ্টিয়া সদর উপ‌জেলার আব্দালপুর ইউনিয়‌নের প‌শ্চিম আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহ‌ত ব্যক্তির ভাই রা‌শিদুর রহমানের অভিযোগ, বুধবার বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসেম আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ গ্রহণের সময় অপারেশন থিয়েটারে রাখা তাঁর বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে আব্দালপুর এলাকার শাহপুর নতুন মসজিদ মোড়ে একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী হাসেম আলী গুরুতর আহত হন এবং তাঁর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নিহ‌তের প্রতি‌বেশী আব্দালপুর ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটারে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও বিচ্ছিন্ন পায়ের অংশ পাওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। তি‌নি ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান আজ‌কের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের স্টাফরা বিচ্ছিন্ন পায়ের অংশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে শুনেছি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে মার্কিন আইনপ্রণেতাকে আটকে রাখল ইসরায়েলিরা

মোজতবার প্রতিশোধের ডাক, যুক্তরাষ্ট্রের সঙ্গে থমকে যেতে পারে আলোচনা

তারেক রহমানের চীন সফরের অর্জন হচ্ছে শূন্য- নাহিদ ইসলাম

ইরানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র

২৫ হাজার ধাত্রী ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে- প্রধানমন্ত্রী

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

ইরানের হাতে হত্যার শিকার হলে কী করতে হবে নির্দেশনা দিয়ে রেখেছি- ট্রাম্প

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি- রাষ্ট্রপতি

অবকাঠামোয় হামলা হলে ইসরায়েলকে ছাড় দেবে না ইরান- নিরাপত্তা প্রধান

ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, অবশেষে ১১ নারী সদস্য গ্রেপ্তার

১০

‘কখনো হাল না ছাড়া’ এক দল হিসেবে মানুষ মনে রাখুক আর্জেন্টিনাকে: স্কালোনি

১১

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

১২

সরকারের বদনাম হয় এমন সুবিধা নেতাকর্মীরা পাবেন না- আইনমন্ত্রী

১৩

ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে হামলায় যোগ দিবে ইসরায়েল

১৪

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

১৫

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

১৬

চুপ করাতে হলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে

১৭

গণহত্যা থেকে বাঁচতে গেছেন ব্রাজিলে, গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় গাজার কিশোরীর

১৮

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

১৯

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝোড়ো হাওয়ার শঙ্কা

২০