কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হাজমা তার নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়া সদর আসনের হাটশ হরিপুর ইউনিয়নে প্রচারণা করেন। তিনি স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারন মানুষের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান।
এসময় আমির হামজা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম একটা সুশৃঙ্খল একটা দল। মানুষের ভেতরে যাওয়ার পর দেখছি নারী ও শিশুরা বাড়িঘর ফেলে বাইরে বের হয়ে আসছে আমার জন্য। কোন চিন্তা নেই আমরনা দাঁড়িপাল্লার পক্ষে আছি।
মন্তব্য করুন