কুষ্টিয়া বিজিবির উদ্যোগে শীতার্ত দুঃস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়া বিজিবির উদ্যোগে শীতার্ত দুঃস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্ত দুঃস্থ ও গরীবদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার ( ১৭ ডিসেম্বর ২০২৫) তারিখ বিকাল ৪ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে স্থানীয় শীতার্ত দুঃস্থ ও গরীবদের সহায়তা প্রদানের জন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কম্বল বিতরন কর্মসূচীতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি উপস্থিত থেকে শীতার্ত দুঃস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিজিব’র মানবিক উদ্যোগের কথা তুলে ধরেন এবং সবাইকে মাদক চোরাচালান ও সীমান্ত অপরাধের সাথে জড়িত না হওয়ার জন্য সকলকে আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষিত রাখার মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের এই মানব সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবির এই মানবিক সহায়তা কর্মসূচী স্থানীয় জনগণের মধ্যে গভীর প্রশংসা অর্জন করেছে এবং তারা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১০

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১১

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১২

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৩

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৪

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৫

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৬

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৭

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৮

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৯

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

২০