কুষ্টিয়া শহর জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে এ সমাবেশ হয়।
শহর জামায়াতের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। বক্তব্য রাখেন সাবেক আমির অধ্যক্ষ আলী মহসিন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল সুজাউদ্দিন জোয়ারদার, কুষ্টিয়া ৩ আসনে জামায়াত মনোনীত সাংসদ প্রার্থী মুফতি আমির হামজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছাত্র সংসদের ডিপি মোস্তাকুর রহমান জাহিদ।
সমাবেশের বক্তারা বলেন দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দল গেল পাঁচ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বিদায়ের পরপরই নির্বাচন দেওয়ার দাবি তোলেন। তারাই আজ বলছেন নির্বাচন পিছিয়ে গেলে তাদের কোন সমস্যা নেই। বক্তারা বলেন, এরই মধ্যে আমেরিকার একটি সংস্থা জরিপ করেছে। তাতে দেখা গেছে জামায়াত দেশে পরিচিত বড় দলটির তীর চেয়ে মাত্র চার শতাংশ পিছিয়ে আছে। কিন্তু এরই মধ্যে জামাতের সাথে সমমনা আরো সাতটি ইসলামী দল জোট বেঁধেছে। তাই আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসছে ইনশাল্লাহ। তারা বলেন, দেশে আর কোন চাঁদাবাজি, জুলুমবাজি, লুটপাট চলবে না। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে আবারো পাঁচ আগস্ট এর মত রাস্তায় নামা হবে।
মন্তব্য করুন