কুষ্টিয়ার সাংবাদিক পুত্রের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন - সমকন্ঠ
বুধবার , ২১ অক্টোবর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
২১ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার সাংবাদিক পুত্রের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন

কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমিন হাসান এর পুত্র রাফসান এর দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে জেলার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে পাশে অবস্থিত কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।

প্রায় তিন মাস আগে দুই বছরের শিশু রাফসানকে তার পিতা সাংবাদিক আমিন হাসান সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুন দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শিশু রাফসান শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিশুটির মৃত্যুতে তার পিতা মাতা কান্নায় ভেঙে পড়েন।

এদিকে সুলতানপুর নামাজে জানাজায় কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক ও স্থানীয় মানুষজন অংশ নেন। পরে শিশুটির আত্মার মাগফিরাত কামনা ও পিতা মাতাকে ধর্য্য ধারন করার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

১

সৌদির রাজধানীতে জোড়া বিস্ফোরণের শব্দ

২

গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস

৩

প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে রাত্রিকালীন কারফিউ জারি

৪

ইরান যুদ্ধে ন্যাটো ‘সাহায্য করেনি’: ট্রাম্প

৫

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

৬

শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

৭

সৌদি আদালতের রায়ের কপির অপেক্ষায় ঢাকা

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায়

৯

ফ্রান্সে সহিংসতা ঠেকাতে কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা

১১

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

১২

পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের রদবদল

১৩

অনুমতি না পাওয়ায় স্থগিত আমির হামজার মাহফিল

১৪

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিভিতে মিথ্যা তথ্য, পুতুলের বিরুদ্ধে চার্জশিট

১৫

ইয়েমেন ইস্যুতে ওআইসি প্রস্তাবে সমর্থন নাও দিতে পারে ইরান: আরাগচি

১৬

শান্তি আলোচনার জন্য বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: আরাগচি

১৭

রিসোর্টে অগ্নিকাণ্ড: স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারালেন নূর আলম

১৮

সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই

১৯

সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প

২০