কুষ্টিয়ার চরাঞ্চলের ‘কাইগী গ্রুপ’ সন্ত্রাসী বাহিনীর প্রধান শরিফ কাইগী গ্রেপ্তার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার চরাঞ্চলের ‘কাইগী গ্রুপ’ সন্ত্রাসী বাহিনীর প্রধান শরিফ কাইগী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বাহিনী ‘কাইগী গ্রুপ’-এর প্রধান শরিফুল ইসলাম ওরফে শরিফ কাইগী (৪৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব ও গোয়েন্দা পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর আশুলিয়া থানা এলাকায় যৌথ এ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার শরিফুল ইসলাম ওরফে কাইগী উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদীপুর গ্রামের মসলেম তাগাদগিরির ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, শরিফ কাইগী দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার পদ্মার চরাঞ্চলসহ রাজশাহীর বাঘা উপজেলার চর এলাকায় ডাকাতি, ডাকাতিকালে ধর্ষণ, চাঁদাবাজি, দস্যুতা, অবৈধ দখল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র কারবারসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত ছিলেন। এসব ঘটনায় দায়ের হওয়া প্রায় দেড় ডজন মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া কয়েকটি মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও তার নাম উঠে এসেছেহ বলে জানা গেছে। অভিযোগ রয়েছে,দৌলতপুরের চিলমারী ও রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র সক্রিয় ছিল। দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে চরাঞ্চলের সাধারণ মানুষ আতঙ্কে বসবাস করছিলেন।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, তার বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০