কুষ্টিয়ার আলোচিত মাদক ব্যবসায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কামিনী পুলিশের হাতে গ্রেপ্তার - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
মোঃ রবিউল ইসলাম হৃদয় :
২৯ অগাস্ট ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার আলোচিত মাদক ব্যবসায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কামিনী পুলিশের হাতে গ্রেপ্তার

Screenshot

কুষ্টিয়ার বহুল আলোচিত ও একাধিক মামলার আসামী মাদক সম্রাজ্ঞী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কামিনী খাতুন (৪৫)পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬ টার সময় কুষ্টিয়া সদর থানাধীন কোর্টপাড়া এলাকায় অবস্থিত আমিন ডায়গনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা ও কুষ্টিয়া ডিবি পুলিশের যৌথ অভিযানিক টিম।

কামিনী খাতুন কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকার আজাদুর রহমানের স্ত্রী।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেনের নেতৃত্বে কুষ্টিয়া ডিবি পুলিশ ও মডেল থানা পুলিশের যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০১৫ সালের ১৬ অক্টোবর বিকেল পাঁচটার দিকে চৌড়হাস ফুলতলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় কামিনী ও রহিমার বাড়ি থেকে ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চলতি বছরের (২৩ আগস্ট) রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক নাদিরা সুলতানা কামিনী ও রহিমাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই পলাতক ছিলেন। পরে তাদের দ্রুত গ্রেফতার করে সাজা পরোয়ানা কার্যকরের নির্দেশ দিয়েছিলেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০